নারায়নগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪১


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন / ১০০০
নারায়নগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪১

নারায়নগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪১

 

 

 

নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ ও যুবলীগের ৭ সদস্যসহ ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রবিবার (৪ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

 

গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে ২ জন রয়েছেন।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানায় ২৪ জন, ফতুল্লা মডেল থানায় ৩৬ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২০ জন, বন্দর থানায় ১৯ জন, সোনারগাঁও থানায় ২১ জন, রূপগঞ্জ থানায় ১০ জন এবং আড়াইহাজার থানায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তারেক আল মেহেদী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।