

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৩৪ আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে খুন, ডাকাতি, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার আসামিসহ বিভিন্ন মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত মোট ৩৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে খুন, ডাকাতি, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং সাজা ওয়ারেন্টভুক্ত মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :