
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযান : ৬ জন গ্রেফতার
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল থেকে রাত পর্যন্ত সদর মডেল থানাধীন এম সার্কেস ও চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মনির হোসেন (৪৮), মোঃ বজলু (৪৫), মোঃ আফজাল মিস্ত্রী (৪৫), মেহেদী দর্জি (৩৪), খোরশেদ আলম অপু (৩৬). মোঃ সোহেল সরকার (৩৫)
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম বন্ধে এবং সংশ্লিষ্ট সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর থানায় দুটি এবং সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এছাড়া খোরশেদ আলম অপুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ও মতলব উত্তর থানায় একটি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :