ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা, গ্রেপ্তার ১


Saimoon Islam প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা, গ্রেপ্তার ১

ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা, গ্রেপ্তার ১

 

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধ’র্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

 

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন হিরো (২২) কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত আরেকজন সোহেল পালিয়ে যায় বলেও সূত্রে জানা গেছে।

 

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর বয়ারগাদি এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযুক্তরা হলেন চর বয়ারগাদি এলাকার মনির হোসেনের ছেলে মনির হোসেন হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে (৪) বছরের শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।

 

কিছু সময় পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

 

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফতুল্লার বক্তাবলীতে এক শিশুকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে।

 

উত্তেজিত জনতা ঘটনার সাথে জড়িত একজনকে গণপিটুনি দিয়ে হিরো নামের অভিযুক্ত একজনকে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সাথে জড়িত সোহেল নামের আরেক জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।