দেওভোগে সিটি পার্ক এজেন্টসহ ৫ অনলাইন জুয়ারী গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১:৫৫ অপরাহ্ন / ১০০০
দেওভোগে সিটি পার্ক এজেন্টসহ ৫ অনলাইন জুয়ারী গ্রেফতার

দেওভোগে সিটি পার্ক এজেন্টসহ ৫ অনলাইন জুয়ারী গ্রেফতার

 

নারায়ণগঞ্জের সিটি পার্ক (রাসেল পার্ক) এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এদের মধ্যে একজনকে অনলাইন জুয়ার এজেন্ট বলে দাবি করেছে র‍্যাব।

 

শুক্রবার (২২ মে) র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতাররা হলেন- জাহিদ হাসান (২৬), মো. মাশরাফি (১৯), আব্দুর রহমান (২৩), মো. আমানুল্লাহ (১৯), এবং মো. সিয়াম (১৯)।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সিটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব-১১ জানায়, অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।