সোনারগাঁয়ে ৪ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা


Saimoon Islam প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ৪ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সোনারগাঁয়ে ৪ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।

 

অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন ধারায় চার দোকানদারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় অভিযানে সহায়তা করেন, নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, ডার্গ সুপার মোঃ কবির হোসেন।

 

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন,নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মোগরাপাড়া চৌরাস্তা বাজারসহ বিভিন্ন দোকানে তদারকি করা হয় এবং সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

অভিযানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।