বন্দরে গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ 


Saimoon Islam প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৩:১০ অপরাহ্ন / ১০০০
বন্দরে গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ 

বন্দরে গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ

 

 

নারায়ণগঞ্জ বন্দরে গভীর রাতে চালককে কুপিয়ে অটো গাড়ি নিয়ে গেছে ছিনতাইকারীরা।গুরুতর আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অটো গাড়ির মালিক।

 

বৃহস্পতিবার (৭মে) দিবাগত রাত ১২:৩০ টার দিকে উপজেলার দাশেরগাও এলাকায় মদনপুর -মদনগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সুত্রে জানা গেছে, ভুক্তভোগী চালক স্বপন (৪০) নাসিক ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়ার মৃত: আব্দুল হক ভান্ডারীর ছেলে।তিনি প্রায় দেড় বছর ধরে দাশেরগাও এলাকার সবুজ মিয়ার গ্যারেজের অটো গাড়ি চালিয়ে আসছেন।প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে মদনপুর থেকে অটো চালিয়ে নবীগঞ্জ স্ট্যান্ডে আসার পথে দাশেরগাও এলাকায় মৃত: মনিরের খানকার সামনে পৌঁছলে পিছন থেকে ২টি সিএনজি এসে সামনে দিয়ে বেড়িকেড দেয় এবং ৫/৬ জন অজ্ঞাত ছিনতাইকারী চালক স্বপনকে টেনে হিচড়ে নামায়।একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতে ও শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।এসময় চালকের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা অটো গাড়িটি চালিয়ে পালিয়ে যায়। পরে স্বপনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।এ ঘটনায় গাড়ির মালিক সবুজ মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে অজ্ঞাত ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অটো গাড়ির মুল্য দেড় লাখ টাকা বলে বাদী জানান।

 

থানার ডিউটি অফিসার এএসআই আশ্রাফুল ইসলাম বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি।দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।