
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২২২ পিস ইয়াবা, একটি পিস্তল ও দুটি রাউন্ড ম্যাগাজিনসহ এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী শরিফকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানীয় উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার–এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান–এর নেতৃত্বে একটি বিশেষ টিম মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন দরগা বাড়ি মসজিদ রোডে অবস্থিত আসামির নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক ও অস্ত্র মামলার একাধিক আসামি মোহাম্মদ শরীফ হোসেন (৩৩)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২২২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পিস্তল (আগ্নেয়াস্ত্র), দুটি রাউন্ড ম্যাগাজিন (বুলেট) উদ্ধার করা হয়। এছাড়াও তার হেফাজত থেকে একটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, গ্রেফতারকৃত শরীফ দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে
আপনার মতামত লিখুন :