

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের বাস সংগঠন ‘আনন্দ’-এর ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। ৪৭ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন মাহাদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাবাসসুম জাহান নিশাত।
নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে কাজ করে আসছে সংগঠনটি। পরিবহনসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও অংশ নেয় আনন্দ।
নবনির্বাচিত সভাপতি মাহাদী হাসান বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত করা, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং নারায়ণগঞ্জের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে নিয়মিত সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “আনন্দ কেবল একটি পরিবহনভিত্তিক সংগঠন নয়; এটি নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সবার পরামর্শ ও সহযোগিতায় আনন্দের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই।”
আপনার মতামত লিখুন :