বয়লার বিস্ফোরণে আড়াইহাজারের কৃষক দল নেতা জামাল নিহত


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন / ১০০০
বয়লার বিস্ফোরণে আড়াইহাজারের কৃষক দল নেতা জামাল নিহত

বয়লার বিস্ফোরণে আড়াইহাজারের কৃষক দল নেতা জামাল নিহত

 

নরসিংদীর মাধবদীতে অবস্থিত ‘রনি ডাইং’-এ বয়লার বিস্ফোরণে আড়াইহাজার থানা উচিৎপুরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব গুরুতর আহত জামাল হোসেন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

নিহত জামাল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া গ্রামের মৃত সুক্কুর আলীর ছেলে। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার কালিয়াবাড়ী রনি ডাইং কারখানায় কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৭:০০ টার দিকে রনি ডাইংয়ের বয়লার বিস্ফোরিত হলে জামাল হোসেন মারাত্মকভাবে দগ্ধ ও গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর রাত ২:০০ টার সময় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবার ও নিজ গ্রাম বাড়ৈপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কারখানা কর্তৃপক্ষের গাফিলতি ও দুর্ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন।