নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক হলেন হারুনুর রশীদ


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক হলেন হারুনুর রশীদ

নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক হলেন হারুনুর রশীদ

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন দারুল উলুম দেওভোগ মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি হারুনুর রশীদ।

 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সেক্রেটারি মুফতি বশীরুল্লাহর পক্ষ থেকে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

 

জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।