সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. অভি (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

 

রবিবার (১৮ অক্টোবর) রাতে সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকার মধুমিতা সিএনজি পাম্পের পেছনের ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. অভি সোনারগাঁও উপজেলার নয়ামাটি এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহাদাত হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর দিকনির্দেশে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভির কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ও আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।