

সন্ত্রাসী কার্যক্রম প্রমানিত হওয়ায় হালিম আজাদের সব পদ স্থগিত,ফতুল্লা থানা বিএনপিকে ধন্যবাদ বক্তাবলীবাসীর, দ্রুত গ্রেপ্তারের দাবি
দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হালিম আজাদের সব পদ স্থগিত করেছে ফতুল্লা থানা বিএনপি। এ ঘটনায় ফতুল্লা থানা বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন বক্তাবলীর স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে হালিম আজাদকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা।
বুধবার (১৪ অক্টোবর) ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হালিম আজাদের সাংগঠনিক সম্পাদক পদসহ দলের অঙ্গসংগঠনের সব পদ স্থগিত করা হয়েছে।
এদিকে, দলীয় এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফতুল্লা থানা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বক্তাবলীর বাসিন্দারা। পাশাপাশি হালিম আজাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :