ফতুল্লায় অস্ত্র, মাদক ও বৈষম্যবিরোধী মামলার আসামি যুবলীগ নেতা সোহেল বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারে এলাকায় স্বস্তি 

Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় অস্ত্র, মাদক ও বৈষম্যবিরোধী মামলার আসামি যুবলীগ নেতা সোহেল বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারে এলাকায় স্বস্তি 

ফতুল্লায় অস্ত্র, মাদক ও বৈষম্যবিরোধী মামলার আসামি যুবলীগ নেতা সোহেল বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারে এলাকায় স্বস্তি

নারায়ণগঞ্জ এর ফতুল্লায় আলোচিত কোবরা গ্রুপের প্রধান অস্ত্র, মাদক ও বৈষম্যবিরোধী মামলার আসামি যুবলীগ নেতা সোহেল বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারে এলাকায় স্বস্তি পরিবেশ বিরাজ করছে।

রোববার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসআরবি-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সোহেলের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও ১০ গ্রাম হেরোইন (৭০ পুরিয়া) উদ্ধার করা হয়েছে।

এসআরবির দাবি, সোহেল দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়াসহ আশপাশের এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণে কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের কাছ থেকে চাঁদা দাবি এবং চাঁদা না পেলে হামলা, ভাঙচুর ও ঝুট লুটপাটের অভিযোগ রয়েছে।

তিনি শিবু মার্কেট এলাকার যুবলীগ প্রভাবশালী যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।