বন্দরে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেফতার

বন্দরে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেফতার

 

বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৫৩ (তিপান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০৩ (এক) জন মাদক ব্যবসায়ী, গ্রেফতারী পরোয়ানা মূলে ০২ (দুই) জন ও ০৯ (নয়) জন মাদকসেবী সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক অবৈধ মাদকদ্রব্য ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী, ০৪ (চার) জন রিমান্ডের আসামী সহ সর্বমোট ১৯ (উন্নিশ) জন আসামী গ্রেফতার।

 

সূত্র মতে, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে ফোর্সের সহায়তায় ইং-০৪/১০/২০২৬ তারিখ সন্ধ্যা ১৮.৩৫ ঘটিকার সময় বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের লাউসার সাকিনস্থ ধৃত আসামী উর্মি শান্তি (৪৮) এর বসত বাড়ী হইতে নারায়ণগঞ্জ এর বন্দর থানার ,এফআইআর নং-৯, তারিখ- ০৪ অক্টোবর, ২০২৬; জি আর নং-৪৪৮, তারিখ- ০৪ অক্টোবর, ২০২৬; সময়- ২৩.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর এজাহার নামীয় ধৃত মাদক ব্যবসায়ী ১। উর্মি শান্তি (৪৮), স্বামী- বাবুল হোসেন কবির, ২। বাবুল হোসেন কবির (৪৮), পিতা-রুহুল আমিন, ৩। মোঃ অনিক হোসেন (২২), পিতা- বাবুল হোসেন কবির, সর্ব সাং-লাউসার, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জদের‘কে অবৈধ মাদকদ্রব্য ৫৩ (তিপান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩ (তিন) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। ইং ০৫/০৯/২০২৬ খ্রি. রাতে বন্দর থানা এলাকা হতে গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ৪। মোঃ হানিফ (৪৫), পিতা-মৃত মন্নাফ বেপারী, সাং-বেজের গাঁও, পোঃ-মনারবাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৫। আহমেদ (২৫), পিতা-শাহিদুল্লাহ, সাং-দক্ষিণখোলা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়‘কে গ্রেফতার করা হয়। ইং ০৪/১০/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০৯ (নয়) জন মাদকসেবীদের‘কে গ্রেফতার করা হয়। ইং-০৪/১০/২০২৬ তারিখ ১৫.০০ হইতে ১৮:০০ ঘটিকার সময় বন্দর থানাধীন সালেহনগর রোড পশ্চিম পাড়া এলাকাস্থ গ্রেফতারকৃত আসামী মোছাঃ শিল্পী বেগম (৪৮) এর নিজ দখলীয় পশ্চিম ভিটির পূর্ব দুয়ারী দ্বিতলা বিল্ডিং এর নীচ তলার পশ্চিম পাশের কক্ষ হইতে নারায়ণগঞ্জ এর বন্দর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ০৪ অক্টোবর, ২০২৬; জি আর নং-৪৪৭, তারিখ- ০৪ অক্টোবর, ২০২৬; সময়- ২১.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর এজাহার নামীয় ধৃত মাদক ব্যবসায়ী ৬। মোছাঃ শিল্পী বেগম (৪৮) গ্রেফতার, স্বামীঃ ফারুক আহম্মেদ মাসুম, পিতাঃ মৃত ফিরোজ মিয়া, মাতাঃ সুফিয়া বেগম, সাং- বাসা নং- ২৫৯, সালেহনগর রোড পশ্চিম পাড়া, পোঃ বন্দর, থানাঃ বন্দর, জেলাঃ নারায়নগঞ্জ‘কে অবৈধ মাদকদ্রব্য ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং রিমান্ডে ০৪ জন সহ সর্বমোট ১৯ (উন্নিশ) জন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।