ফেনীতে বাস দুর্ঘটনা, চালকের সহযোগীরা পলাতক


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন / ১০০০ Views
ফেনীতে বাস দুর্ঘটনা, চালকের সহযোগীরা পলাতক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্লিপার বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।

 

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘গ্রিন সেন্টমার্টিন পরিবহন’-এর (ঢাকা মেট্রো-ব-১২-৬০০১) একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাঁ পাশে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

 

মহাসড়কে বাস দূর্ঘটনার খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক ও যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক, সুপারভাইজার ও হেলপার এলাকা ছেড়ে পালিয়ে যায়।

 

tanklory

ট্যাংকলরিতে মাদক পাচার, নরসিংদীতে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

উদ্ধার অভিযানের পর হাইওয়ে পুলিশ বাসের বক্সে থাকা যাত্রীদের মালামাল নিরাপদে বের করে টোকেন মিলিয়ে স্ব স্ব যাত্রীদের বুঝিয়ে দেয়। পরে ওই পরিবহন কোম্পানিরই অন্য দুটি বাসের মাধ্যমে আটকে পড়া যাত্রীদের নিরাপদে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম এশিয়া পোস্ট কে জানান, ফেনীতে থাকা ছোট রেকার দিয়ে বাসটি উত্তোলন সম্ভব না হওয়ায় চট্টগ্রাম থেকে বড় ক্রেন এনে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।