

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মাসুদ (৪২), রিয়াজুল ইসলাম (২৪), মো. মাসুদ (৪০), মো. আলমগীর (৩৮), মো. মাসুম (৪২), মো. আওলাদ হোসেন (৩০), মো. ইউসুফ (৩৪) ও মো. সজীব (৩০)।
তাদের মধ্যে মো. মাসুদ (৪২), রিয়াজুল ইসলাম ও মো. মাসুমকে ছয় মাস করে; মো. মাসুদ (৪০)কে এক বছর; মো. আলমগীরকে এক মাস; মো. আওলাদ হোসেন ও মো. ইউসুফকে চার মাস করে এবং মো. সজীবকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে
আপনার মতামত লিখুন :