রুপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন / ১০০০
রুপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

রুপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্যের অপ ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসন নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রধান করা হয়েছে।

অভিযানকালে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিম্নোক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে—

১. মোঃ শাহজাহান (২৮)

পিতা: মৃত মোঃ মোস্তফা

মাতা: মোসাঃ ফাতেমা বেগম

ঠিকানা: চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।

২. মোঃ শফিকুল ইসলাম আপেল (৪৪)

পিতা: মৃত মোঃ রহমান

মাতা: মোসাঃ বেবি আক্তার

ঠিকানা: শাওঘাট, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।

৩. মোঃ মামুন (৩০)

পিতা: মোঃ ইসরাফিল

মাতা: মোসাঃ মাহামুদা

ঠিকানা: বাড়িয়াছনি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।

৪. মোঃ ফুলন ইসলাম (৩৮)

পিতা: মৃত মোঃ আহাদ মিয়া

মাতা: মোসাঃ লাইলী বেগম

ঠিকানা: দক্ষিণ নোয়াপাড়া, তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

দণ্ড: ১ (এক) বছর কারাদণ্ড।

৫. মোঃ পলাশ (২৪)

পিতা: মোঃ দুদু মিয়া

মাতা: মোসাঃ পারুল বেগম

ঠিকানা: চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

দণ্ড: ৩ (তিন) মাস কারাদণ্ড।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম।

মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।