রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৮ শতাধিক মানুষ


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৬:১২ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৮ শতাধিক মানুষ

রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৮ শতাধিক মানুষ

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সামাজিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) প্রকল্পের ৪ নম্বর সেক্টর সংলগ্ন হরিনাগঞ্জে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে হরিনা, রূপগঞ্জ, মাইলাবো, ইসাখালি ও মাঝিনাসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ৮ শতাধিক সাধারণ মানুষ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।

 

মেডিকেল ক্যাম্পে শিশুরোগ বিশেষজ্ঞ মেজর মার্জিয়া আফরিনের নেতৃত্বে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

 

জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, স্থানীয় জনগণের সুবিধার্থে ও সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে এই স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে।

 

এর আগে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে বৈরাগবাড়ি ও মাইলাবো গ্রামে খাল খনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের কাজ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। জনকল্যাণমূলক এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।