

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১০ আগস্ট) ভোররাত সাড়ে বারোটার দিকে উপজেলার তারাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফারুক মিয়া। ৪৬ বছর বয়সী ফারুক কুমিল্লার বরুড়ার বড় মহেশপুরের বাসিন্দা মৃত ধনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে রূপগঞ্জের তারাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, তারাবো বাজার এলাকার একটি পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :