

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে গঠিত নবনির্বাচিত ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদ পেয়েছেন নারায়ণগঞ্জের তিন ছাত্রনেতা ফারহানা মানিক মুনা, সৃজয় সাহা এবং মৌমিতা নূর।
গত ২৩-২৪ জুলাই অনুষ্ঠিত দুই দিনব্যাপী ১৪তম কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় দিনে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এর আগে ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
কাউন্সিল অধিবেশনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র ফেডারেশনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত ভোটে একটি সদস্যপদ শূন্য রেখে ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটিতে সৈকত আরিফ সভাপতি এবং ফারহানা মানিক মুনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এদিকে, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সৃজয় সাহা ও সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের তিন নেতার কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং সংগঠনের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ছাত্র আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :