

রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১,১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প এসকাফ সিরাপ, একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার মটেরঘাট থেকে উপজেলা সড়কের শিবগঞ্জ বোর্ডিংয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাছিমপুর এলাকার বাসিন্দা মো. ফারুক আহমেদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১,১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প এসকাফ সিরাপসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :