জেলা প্রশাসনের গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন / ১০০০
জেলা প্রশাসনের গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি

জেলা প্রশাসনের গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি

নারায়ণগঞ্জে সেবা প্রত্যাশী মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে তা নিষ্পত্তি এবং নাগরিক সেবার মান ও গতি বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তাঁর উপস্থিতে গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।

 

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবা প্রত্যাশীরা তাঁদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।

 

পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলো শুনে তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

 

জেলা প্রশাসন জানিয়েছে, প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিয়মিত এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলার যেকোনো নাগরিক তাঁদের সমস্যা নিয়ে এ গণশুনানিতে অংশ নিতে পারবেন বলেও জানান জেলা প্রশাসক।