

এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে তারেক হাসান শুভকে ঘিরে আলোচনা, এলাকাবাসীর প্রত্যাশা
আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এনায়েতনগর ইউনিয়ন মৎসজীবীদলের সভাপতি তারেক হাসান (শুভ)কে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তরুণ এই প্রার্থীকে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের অনেকেই জানান, তারেক হাসান শুভ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সাধারণ মানুষের কথা শোনা এবং এলাকার উন্নয়নে কাজ করার মানসিকতার কারণে তিনি ইতোমধ্যেই অনেকের আস্থা অর্জন করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ৩ নম্বর ওয়ার্ডকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ, শিক্ষাবান্ধব ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন। তরুণ নেতৃত্ব হিসেবে উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা করবেন বলেও আশা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী তারেক হাসান (শুভ) বলেন, “নেতৃত্ব আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি একটি দায়িত্ব। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করতে চাই, ইনশাআল্লাহ।”
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩ নম্বর ওয়ার্ডে তারেক হাসান শুভকে নিয়ে আলোচনা ও জনসমর্থন দিন দিন বাড়ছে বলে স্থানীয়দের মধ্যে মতামত পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :