

প্রকাশ্যে এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল,করছেন গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা, এলাকাজুড়ে ক্ষোভের সঞ্চার
নারায়ণগঞ্জজুড়ে যখন নিষিদ্ধ কর্মকাণ্ড, গোপন বৈঠক ও ঝটিকা মিছিল নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় আলোচনায় উঠে এসেছে এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল ওরফে “কিলার বিল্লাল”-এর নাম। একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এর ঘনিষ্ঠ এই নেতাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে নতুন করে আতঙ্ক ও ক্ষোভ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরও বিল্লাল ওরফে কিলার বিল্লাল এখনও এলাকায় অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে যে ঝটিকা মিছিলগুলো দেখা যাচ্ছে, সেগুলোর সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি ও একাধিক মামলার আসামি হওয়ার পরও কীভাবে সে প্রকাশ্যে এলাকায় অবস্থান করছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে সর্বত্র।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, পলাতক ও মামলাভুক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তবে এখনো কিলার বিল্লালকে গ্রেফতার না করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে।সংশ্লিষ্টরা বলছেন, নারায়ণগঞ্জে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা রাজনৈতিক শক্তি প্রদর্শনের চেষ্টা রুখতে দ্রুত সময়ের মধ্যে বিল্লাল ও তার সহযোগীদের আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আপনার মতামত লিখুন :