রূপগঞ্জে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে মাদকসহ ৯ মাদকসেবী গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে মাদকসহ ৯ মাদকসেবী গ্রেপ্তার

রূপগঞ্জে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে মাদকসহ ৯ মাদকসেবী গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল ফেন্সিডিলসহ ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন মাদক স্পট ও চিহ্নিত আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪ বোতল স্কার্ফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— গোলাকান্দাইল এলাকার মৃত আসমত আলীর ছেলে মনির হোসেন (৬০), পূর্বপাড়া এলাকার মৃত আসমত আলীর ছেলে জাকির হোসেন (৪৯), পূর্বপাড়ার জাকির হোসেনের ছেলে সাজ্জাত (২১), পূর্বগ্রামের দেলোয়ারের ছেলে রাজন (২০), পূর্বগ্রামের মকবুলের ছেলে ইউসুফ (২০), আড়াইহাজারের লস্কদী এলাকার আব্দুল মতিনের ছেলে আশ্রফুল (২৭), ভুলতার দড়িকান্দি এলাকার মজিবর রহমানের ছেলে সুমন মিয়া (৩০), চাঁদপুর সদর উপজেলার সেমগাঁও এলাকার মৃত মালেক মৃধার ছেলে আবু রায়হান (২২) এবং গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকার মৃত মোন্তাজুল হকের ছেলে রাসেল (৪৪)।

 

অভিযানকালে কুখ্যাত মাদক কারবারি দেলোয়ার ও মুন্নির বাড়িসহ বিভিন্ন মাদক বিক্রির আস্তানায় তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে। গোলাকান্দাইলসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।