ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

 

 

ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ফতুল্লার এনায়েতনগর ধর্মগঞ্জ এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় জিয়াউর রহমান ও মরহুমা Khaleda Zia-র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বর্তমান প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

প্রধান বক্তার বক্তব্যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ বলেন, “জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম চৌধুরী, আমিনুল হাসান লিটন, সুমন মাহমুদ, মাসুদুর রহমান শাহিন, মোহাম্মদ রহমতুল্লাহ, কাইয়ুম মন্ডল ও কাউসার উল আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন খান এবং সঞ্চালনায় ছিলেন শাকিল বেপারী। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের আরো খবর

আরও খবর