রাতে গ্রেফতার, দুপুরে জামিন আওয়ামীলীগ নেতা রাজ্জাকের একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামীনেতা রাজ্জাকের দ্রুত জামিন নিয়ে সমালোচনায় পুলিশ


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন / ১০০০
রাতে গ্রেফতার, দুপুরে জামিন আওয়ামীলীগ নেতা রাজ্জাকের একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামীনেতা রাজ্জাকের দ্রুত জামিন নিয়ে সমালোচনায় পুলিশ

রাতে গ্রেফতার, দুপুরে জামিন আওয়ামীলীগ নেতা রাজ্জাকের একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামীনেতা রাজ্জাকের দ্রুত জামিন নিয়ে সমালোচনায় পুলিশ

 

 

ফতুল্লার রামারবাগের আওয়ামীলীগ নেতা ও একাধীক বৈষম্যবরোধী মামলার আসামি আব্দুর রাজ্জাক, যিনি আওয়ামীলীগ শাসনামলে পুরো সময়জুড়ে সাবেক সাংসদ শামীম ওসমানের অত্যন্ত আস্থাভাজন পরিচয়ে গোটা ফতুল্লায় দাবড়ে বেরিয়েছেন।তবে সরকার পতনের পর কিছুদিন পালিয়ে থাকলেও তিনি কৌশলে এলাকায় ফিরে আসেন।স্বভাবতই তার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক বৈষম্যবিরোধী মামলা।

তবে ২৬ জুলাই দিবাগত রাতে ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করলেও পরের দিন তাকে আদালতে প্রেরন করলে তাকে জামিন দেওয়া হয়।

তার জামিন এর তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক।

তবে একজন আওয়ামীলীগ নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামিকে এত দ্রুত জামিন প্রদান নিয়ে তুমুল সমালোচনা সৃষ্টি হয়েছে চতুর্দিকে।

এ বিষয়ে মামলার আয়ু এসআই মিরাজের সাথে কথা বললে তিনি জানান, আমি তাকে মারামারির মামলায় আদালতে পাঠিয়েছি,তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা এবং সে আওয়ামীলীগ নেতা তা সত্তেও তাকে বৈষম্যবিরোধী মামলায় না পাঠিয়ে সাধারণ মারামারির মামলায় কেন পাঠালো হলো জানতে চাইলে তিনি জানান,আমার মামলা যেটা ছিল সেটায় আমি চালান দিয়েছি,অন্য মামলা আমি বলতে পারবো না।

 

 

 

তারেক আল মেহেদী জানান,কেনো তাকে জামিন দিয়েছে সেটা আদালতের ব্যাপার।তবে গ্রেফতার করার পর থানা পুলিশ তাকে কি মামলায় গ্রেফতার দেখালে এত দ্রুত জামিন পায় সেটা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,এটা থানার বিষয়, থানা জিজ্ঞেস করেন।

 

 

এ ব্যাপারে ওসি (তদন্ত)আনোয়ার জানান,জামিন কিভাবে হয়ে গেলো সেটা তো আমরা বলতে পারবো না,

তিনি প্রথমে শিকার করেছেন তাকে বৈষম্যবিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে। তবে মাললার আয়ু এবং আদালত সূত্র থেকে পাওয়া তথ্য বলছে রাজ্জাককে সাধারণ মারামারির মামলায় পাঠানো হয়েছে এ প্রশ্ন করলে তিনি বলেন,আমি দেখে জানাচ্ছি কি মামলায় পাঠানো হয়েছে।

 

তবে সাধারণ মানুষের প্রশ্ন একজন চিহ্নিত অপরাধী ও বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি হওয়া সত্তেও তাকে সে মামলায় না পাঠিয়ে সাধারণ জামিনযোগ্য মামলায় আদালতে পাঠিয়ে তার জামিন তরান্বিত করা প্রশাসনে কোনো ভালো বার্তা দেয়না।