বন্দরে কাউন্সিলর হান্নানের ছেলেকে কুপিয়ে ১০ লাখ টাকা লুটের ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেফতার 


Saimoon Islam প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন / ১০০০
বন্দরে কাউন্সিলর হান্নানের ছেলেকে কুপিয়ে ১০ লাখ টাকা লুটের ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেফতার 

বন্দরে কাউন্সিলর হান্নানের ছেলেকে কুপিয়ে ১০ লাখ টাকা লুটের ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেফতার

 

বন্দরে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকারের ছেলে নাহিদ(২২) ও সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় কর্মী মিসকাতকে(২৭) কুপিয়ে ১৩ লাখ ২৩ হাজার ৭৫০টাকা লুটের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সালেহনগর এলাকার মোঃ ইবাদুল্লাহর ছেলে পিয়াল হাসান (২৫) ও বন্দরের শাহী মসজিদ এলাকার মৃত ইব্রাহিম মোল্লার ছেলে মোঃ হাসান(৪৫)। শুক্রবার (২২ মে) এদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নাহিদের পিতা সাবেক কাউন্সিলর হান্নান সরকার বাদী হয়ে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে দ্রুত বিচার আইনে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।যার মামলা নং- ৩৫ (৫)২৬। মামলায় শাহী মসজিদ খালপাড় এলাকার মোঃ শাহীনের ছেলে শেখ সিফাত(৩০), একই এলাকার নূরুজ্জামানের ছেলে নীরব(৩৫) , মোঃ হাসানের ছেলে সীমান্ত(২৮), সুমন মিয়ার ছেলে শুভ(২৭), রফিকুল ইসলামের ছেলে মিরাজ, এবাদুল্লাহর ছেলে পিয়ালসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়।

গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় বন্দর শাহী মসজিদ সংলগ্ন বৌবাজার এলাকায় ছিনতাইকারিদের কবলে পড়েন সাবেক কাউন্সিলর হান্নান সরকারের ছেলে নাহিদ ও ক্রাউন সিমেন্টের বিক্রয়কর্মী মিসকাত। ৭/৮ জন দুর্বৃত্ত আকস্মিকভাবে চাপাতি ও তলোয়ার নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে তাদের কাছে থাকা ১৩লাখ ২৩ হাজার ৭৫০ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।