বর্তমানে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই – তৈয়বুর রহমান


Saimoon Islam প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ২:২৪ অপরাহ্ন / ১০০০
বর্তমানে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই – তৈয়বুর রহমান

জালকুড়ির দশপাইপ এলাকায় শ্যামল ছায়া যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ মে) জালকুড়ির দশপাইপ এলাকায় আয়োজিত এ ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপি’র সহ কোষাধক্ষ আলহাজ্ব তৈয়বুর রহমান। তিনি ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, “বর্তমান যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজ গঠনে খেলাধুলা ইতিবাচক প্রভাব ফেলে।”

এসময় আরও উপস্থিত ছিলেন মো. ফারুক মাদবর, মো. আবুল হোসেন, মো. দুলাল মিয়া এবং অ্যাডভোকেট মো. নাছির উদ্দীন।

অনুষ্ঠান পরিচালনা ও টুর্নামেন্ট আয়োজনে দায়িত্ব পালন করেন এ আর জামাল হোসেন, মো. আবদুল হাকিম, মো. রাসেল, মো. জাহাঙ্গীর আলম এবং মো. সোহাগ সিকদার।