
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের প্রতাভেরচর এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে আনুমানিক ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাইদুরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁ ও মতলব উত্তর থানাসহ বিভিন্ন থানায় মোট ৮টি মাদক মামলা রেকর্ডভুক্ত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :