সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২০০ কেজি জব্দ ও দুই দোকানকে জরিমানা


Saimoon Islam প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২০০ কেজি জব্দ ও দুই দোকানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২০০ কেজি জব্দ ও দুই দোকানকে জরিমানা

 

 

নারায়ণগঞ্জের সি‌দ্ধিরগ‌ঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

 

সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন ও মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা পুলিশের সমন্বয়ে গঠিত টিম এ অভিযানে অংশ নেয়।

 

অভিযানে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত দুটি দোকানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। পরে “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫”-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো শাওন স্টোর, যাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে বায়োজিন স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের কাছ থেকেও ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

 

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও রীমা আক্তার এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

 

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।