বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন / ১০০০
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

 

তিনি বলেন, এর ফলে দেশের বিভিন্ন সেক্টরে মার্কিন বিনিয়োগ এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মাহদী আমিন।

 

Advertisement

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ওপর বৈশ্বিক আস্থার বহিঃপ্রকাশ এ সিদ্ধান্ত।

 

 

মাহদী আমিন জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে যে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করছে এর ফলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। শ্রমবান্ধব নীতিমালা তৈরি হওয়ার কারণেই বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করল।

 

তিনি বলেন, সহিংসতা-নাশকতাই প্রমাণ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কেনো দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তারা দেশ এবং বিদেশে নাশকতা করছে। ফ‍্যাসিবাদের প্রশ্নে গণতান্ত্রিক ঐক‍্য দেশকে এগিয়ে নেবে।

 

মাহদী আমিন আরও বলেন, অনেক জায়গায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, কিন্তু সরকার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে স্থিতিশীলতা বজায় রাখা চেষ্টা করছে।