শিল্পী সুমনা আক্তারের একক প্রদর্শনী ‘অবিন্যস্ত সংলাপেরা’


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ২:১৫ অপরাহ্ন / ১০০০
শিল্পী সুমনা আক্তারের একক প্রদর্শনী ‘অবিন্যস্ত সংলাপেরা’

শনিবার শুরু হতে যাচ্ছে শিল্পী সুমনা আক্তারের একক দৃশ্যশিল্প প্রদর্শনী ‘অবিন্যস্ত সংলাপেরা’।

 

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকার লালমাটিয়া কলাকেন্দ্র গ্যালারিতে ২২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও শিল্পী দিলারা বেগম জলি।

 

প্রদর্শনীটি ৩১ অক্টোবর থেকে ২১ নভেম্বর প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রদর্শনীর কিউরেটোরিয়ালি নেগোশিয়েটেড করবেন কৌর চিমুক।

 

সুমনা আক্তার বলেন, “একজন শিল্পী হিসেবে আমার ১২ বছরের পথচলা। এই ১২ বছরে আমি বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ামে কাজ করেছি। এই যাত্রার করা আমার বিভিন্ন পিস নিয়েই এবারের প্রদর্শনী ‘অবিন্যস্ত সংলাপেরা’। যেখানে পেইন্টিং, ফটোগ্রাফি, নকশিকাঁথা, ভাস্কর্য, ভিডিও পারফরম্যান্সও থাকবে। এটি আমার দ্বিতীয় একক প্রদর্শনী। সকলকে আমন্ত্রণ জানাই, সবাই গ্যালারিতে আসবেন এবং আমার শিল্পকর্ম উপভোগ করবেন।”