

ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হিসেবে পুনরায় সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন মাসুদুর রহমান মাসুদ।
এদিকে, তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল রাখার সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :