ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১:৫০ অপরাহ্ন / ১০০০ Views
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

এ সময় তিনি মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

 

রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম এ সময় ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

 

 

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ২১ অক্টোবর ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।

 

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন।