‘আজরাইলকেই দাওয়াত দিয়ে বাসায় ডেকেছেন হাসিনা’


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন / ১০০০ Views
‘আজরাইলকেই দাওয়াত দিয়ে বাসায় ডেকেছেন হাসিনা’

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, হাসিনা নিজের আজরাইলটাকে দাওয়াত দিয়া বাসায় খাবারের জন্য ডাইকা নিয়ে আসছে। ২০১৮ সালে কোটা সমস্যার যে সমাধান হয়ে গিয়েছিল, ২০২৪ সালে আদালতকে ব্যবহার করে হাসিনা নিজেই সেই ক্ষত আবার খুঁচিয়ে তুলেছেন। জুনে আদালতপাড়ায় এই চ্যাপ্টারটি পুনরায় শুরু করার মাধ্যমে তিনি নিজের পতন নিজেই ডেকে এনেছেন।

 

 

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি।

 

ব্যারিস্টার ফুয়াদ জানান, তরুণদের এই আন্দোলনে অংশগ্রহণের প্রধান কারণ ছিল তাদের স্বার্থে সরাসরি আঘাত লাগা। কোটা পদ্ধতি সরাসরি মেধাবী তরুণদের চাকরির অধিকার খর্ব করেছিল, যা তাদের ক্ষোভের মূল কারণ। যখন এই লড়াইয়ে আবু সাঈদ ও মুগ্ধর মতো শত শত তরুণকে হত্যা করা হলো, তখন সেই স্বার্থের লড়াইটি জেদে রূপান্তরিত হয়। এই জেদ এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

 

তিনি আরও বলেন, এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষোভ, ভোটের অধিকার না থাকার যন্ত্রণা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বঞ্চনা, সবগুলো ধারা এক হয়ে একটি মহাসমুদ্রের সুনামিতে রূপ নিয়েছিল। শেখ হাসিনা নিজের কৃতকর্মের কারণেই এমন এক জনস্রোতের মুখোমুখি হয়েছিলেন, যা ঠেকানোর ক্ষমতা আর কারও ছিল না।