

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থী মনোনয়নে ১১ দলীয় জোটের বৈঠক চলছে
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠক চলছে। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়। জোটের শীর্ষ নেতারা এতে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করছেন।
বৈঠকে আরও উপস্থিত হয়েছেন এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।
জোটসংশ্লিষ্ট নেতাদের উপস্থিতিতে বৈঠকে মূলত রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :