রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ ২০ আগস্ট


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ২:২১ অপরাহ্ন / ১০০০
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) তফসিল ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্ধারিত এই দিনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচনের তপশিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।

 

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৮ আগস্ট।

 

এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়। আজ সকালে এই তালিকা ইসিতে পৌঁছায়।