ফতুল্লায় হেরোইনসহ একাধিক মামলার আসামি মোহন গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ২:১৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় হেরোইনসহ একাধিক মামলার আসামি মোহন গ্রেপ্তার

ফতুল্লায় হেরোইনসহ একাধিক মামলার আসামি মোহন গ্রেপ্তার

 

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) রাত ৯টায় ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি সাত তলা ভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অংশ নেয়।

 

গ্রেপ্তারকৃত মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন ফতুল্লা থানার ভূইঘর সরদার বাড়ি এলাকার মোঃ বদিউল আলমের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামির পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এবং অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।