
সাবেক প্রধানমন্ত্রী ও
বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জানাযায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও মানুষের হৃদয়ের কাছের একজন মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ।
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। তিনি চাইলে স্বৈরাচার সরকারের সঙ্গে আপোষ করে আরও আরাম-আয়েশে জীবন কাটাতে পারতেন। কিন্তু দেশ ও মানুষের স্বার্থকে সর্বাগ্রে রেখে তিনি কখনো আপোষ করেননি।”
হাজী শহিদুল্লাহ আরও বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার এই ত্যাগ ও আদর্শই আজও মানুষকে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে জানাযায় টেনে এনেছে।”
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার আদর্শ অনুসরণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার তৌফিক দেন।”
আপনার মতামত লিখুন :