কুতুবপুরে শাহআলমের নির্বাচনী৷ জনসংযোগ ও লিফলেট বিতরণ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ১২:১২ অপরাহ্ন / ১০০০
কুতুবপুরে শাহআলমের নির্বাচনী৷ জনসংযোগ ও লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ-০৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শাহআলম ফতুল্লার কুতুবপুরের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।

২৬ নভেম্বর (বুধবার)পাগলা বাজার থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী সহ নন্দলালপুর, ভাবিরবাজার, বউবাজার শাহীবাজারসহ আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় কুতুবপুরের বিভিন্ন স্তরের মানুষের সাথে একান্তভাবে কথা বলতে দেখা যায় তাকে।
এ অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে শাহআলম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, প্রার্থী হিসেবে যিনি সৎ, বিতর্কহীন, অভিজ্ঞ ও জনপ্রিয় তিনি মনোনয়ন পাবেন।
আমার নামে কোন সন্ত্রাসী চাঁদাবাজি ভূমিদস্যতার অভিযোগ নেই। আমি এগুলো পছন্দও করি না। আমার কর্মী সমর্থকরা পর্যন্ত কেউ এসবের সাথে জড়িত নয়।ফতুল্লার অন্যতম বড় সমস্যাই হচ্ছে এগুলো। দল যদি আমাকে মনোনয়ন দেন এবং আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে জলাবদ্ধতা মাদক সন্ত্রাস চাঁদাবাজি ভূমিদস্যুতা বন্ধ করব।
তিনি আরো বলেন, গোটা পাঁচটা ইউনিয়নে ফতুল্লা থানার ঠিকমতো কার্যকারিতা দেখাতে পারছে না। আমি নির্বাচিত হলে আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে দুটি থানায় রূপান্তর করবো ফতুল্লাকে।