সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ১০ মাদকসেবীর কারাদণ্ড


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ১০ মাদকসেবীর কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ১০ মাদকসেবীর কারাদণ্ড

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে আটক ১০ মাদকসেবীকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম হোসেনের নেতৃত্বে র‌্যাব-৭ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

 

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ড এলাকায় পরিচালিত অভিযানে মাদকসেবনের অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পরে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—মুন্সীগঞ্জের সিরাজদিখানের মো. বিল্লাল (২৬), চাঁদপুরের মতলবের আব্দুর রহিম (৪৫), কুমিল্লার বড়ুড়ার মো. জামিল ইসলাম (৪০), ভোলার চরফ্যাশনের রুবেল (৩০), ভোলার নীলকমলের দেলোয়ার (৪২), মুন্সীগঞ্জের গজারিয়ার পারভেজ সিকদার (২২), কুমিল্লার হোমনার মো. ইয়ার হোসেন (৩৫), বরিশালের বাউফলের মো. আল-আমিন (৪৬), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়ার মো. আমির হোসেন (৪১) এবং শরীয়তপুরের সখিপুরের মো. মিলন (৪২)।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও আইনি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।