
নারায়ণগঞ্জের -০৪ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এক বিক্ষোভ মিছিল করেছে।
১৯ নভেম্বর (বুধবার) বিকেলে এনায়েতনগরের ধর্মগঞ্জের জাগরণী ক্রীরাচক্র ক্লাবের সামনে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জড়ো হয়।
এ সময় এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন বলেন, নারায়ণগঞ্জ-০৪ আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে আমরা প্রথমত ধানের শীষের প্রার্থী দেখতে চাই। আর ধানের শীষ প্রতীকে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন প্রার্থী হচ্ছেন আলহাজ্ব গিয়াসউদ্দিন। আমরা তার নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম। তাই আমাদের সকলের দাবি তাকেই এই আসনে মনোনয়ন দেয়া হোক।
সঞ্চালনার ভূমিকায় থাকা ফতুল্লা থানা বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব বলেন, বিএনপি’র ক্রান্তিলগ্নে জেলা বিএনপিকে গিয়াসউদ্দিন তার নেতৃত্বগুনে সফল নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী দুঃশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি ফ্যাসিস্ট সরকারকে বিদায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ সেই রক্তচক্ষু নেই। ফলে অনেকেই এই আসনে এমপি হতে চায়। কিন্তু আমরা বলে দিতে চাই যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অত্যাচার নিপীড়িত হয়েছি। সেই গিয়াসউদ্দিনকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। তার নেতৃত্বেই আমরা বিএনপিকে আরো শক্তিশালী করতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি শিপন খন্দকার,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক হাজী মাসুদ প্রমুখ
আপনার মতামত লিখুন :