সবাই এমপি হতে চায় কিন্তু গিয়াসউদ্দিন হৃদয়ে জায়গা নিতে চায় -রাসেল মাহমুদ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন / ১০০০
সবাই এমপি হতে চায় কিন্তু গিয়াসউদ্দিন হৃদয়ে জায়গা নিতে চায় -রাসেল মাহমুদ

 

সকল প্রার্থী শুধু এমপি হতে চায় কিন্তু গিয়াসউদ্দিন মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চায় বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।

নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপির মনোনয়ন দাবি জোরদার করতে ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি আজ বিক্ষোভ মিছিল আয়োজন করে।
এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “সবাই জানে গিয়াসউদ্দিন কতটা শৃঙ্খল, দায়িত্বশীল ও যোগ্য একজন নেতা। তিনি কখনও ক্ষমতার জন্য রাজনীতি করেননি; বরং মানুষের দুয়ারে গিয়ে তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করেন।” যখন অনেকেই এমপি হওয়ার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছেন, তখন গিয়াসউদ্দিন জনগণের মন জয় করতে প্রতিনিয়ত মাঠে কাজ করছেন। মানুষের দুঃখ–কষ্টে পাশে থাকা, এলাকার শিক্ষায় ভূমিকা রাখা এবং দলের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ তাকে তৃণমূলের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, গিয়াসউদ্দিন শিক্ষানুরাগী, ত্যাগী ও বহু আন্দোলনের পরীক্ষিত সৈনিক। নারায়ণগঞ্জ–৪ আসনের তৃণমূল নেতাকর্মীদের একটাই দাবি— এ আসনে গিয়াসউদ্দিনের মতো একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতাকে মনোনয়ন দিতে হবে। এতে তৃণমূলের আশা–প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

রাসেল মাহমুদ বলেন,
“গিয়াসউদ্দিন শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানুষের আস্থার প্রতীক। তৃণমূল আজ তার পক্ষে একক অবস্থানে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতৃত্ব জনগণের ইচ্ছা ও তৃণমূলে তার বিপুল জনপ্রিয়তাকে বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত নেবেন।”