নারায়ণগঞ্জ-৪ আসনে ত্যাগ ও অভিজ্ঞতায় গিয়াসউদ্দিন সবচেয়ে যোগ্য প্রার্থী – রাসেল


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-৪ আসনে ত্যাগ ও অভিজ্ঞতায় গিয়াসউদ্দিন সবচেয়ে যোগ্য প্রার্থী – রাসেল

 

নারায়ণগঞ্জ-০৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব নির্বাচনে নেতাকর্মীদের মধ্যে আলোচনা জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাসেল মাহমুদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে তারা গিয়াসউদ্দিনকে দেখতে চান।

তিনি বলেন, “গিয়াসউদ্দিন অত্যন্ত অভিজ্ঞ, নিবেদিত এবং ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। নারায়ণগঞ্জ-০৪ আসনের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় তার মতো অভিজ্ঞ নেতার মনোনয়ন পাওয়া দলের জন্য অত্যন্ত জরুরি।”

বাংলাদেশ ক্রিকেট দলের উদাহরণ টেনে রাসেল মাহমুদ বলেন,
“দলে অভিজ্ঞ খেলোয়াড় না থাকলে যেমন পারফরম্যান্স ভেঙে পড়ে, আপনারা দেখছেন দল এখন কী পরিস্থিতিতে আছে। একইভাবে যদি এই গুরুত্বপূর্ণ আসনে অভিজ্ঞতাসম্পন্ন কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে বিএনপি সংগঠিত হবে, শক্তিশালী হবে এবং সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-০৪ আসনের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসমুক্ত জনপদ গঠনে গিয়াসউদ্দিনের বিকল্প নেই। দীর্ঘদিন এলাকার মানুষের পাশে থেকে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তা আজও সবাই স্মরণ করেন।

কুতুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত “গিয়াসউদ্দিনকে নারায়ণগঞ্জ-০৪ আসনের এমপি চাই” শীর্ষক কর্মসূচিতে এসব মন্তব্য করেন রাসেল মাহমুদ।

তিনি বক্তব্যে বলেন,
“অভিজ্ঞ নেতৃত্বই পারে দলের জন্য সঠিক দিকনির্দেশনা দিতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে। তাই আমরা চাই, গিয়াসউদ্দিনকে এবার ধানের শীষের কান্ডারী হিসেবে আমাদের সামনে দাঁড় করানো হোক।”