ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। অনিবার্য কারণবশত সংগঠনটির ফতুল্লা থানা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোববার (২৩ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা শাখার কমিটি অনিবার্য কারণবশত বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

তবে কমিটি বিলুপ্তির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ কিংবা নতুন কমিটি গঠনের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।