মাহাবুবের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের একাংশের মানববন্ধন


thenewsexpress24 প্রকাশের সময় : জুন ১৪, ২০২৫, ৩:২২ অপরাহ্ন / ১০০০
মাহাবুবের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের একাংশের মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা।

শনিবার (১৪ জুন) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে মাহবুবুর রহমানকে রাজনৈতিক ও ব্যাক্তিগত সুনাম নষ্টের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা। একটি মহল মাহাবুবুর রহমানকে রাজনৈতিক ভাবে ঘায়েল করতে এসকল ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তারা।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা।