জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা


thenewsexpress24 প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন / ১০০০
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।

রোববার (২৫ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরের ১১ নং ওয়ার্ডের তল্লা এলাকায় মনির হোসেন সরদারের নেতৃত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট বিল্লাল হোসেন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল হাসান মৃধা ভিক্টর আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, শহিদুল ইসলাম রিপন প্রমুখ।

সভায় জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ তার আদর্শ ও চেতনার কথা স্মরণ করেন এবং যথাযোগ্য মর্যাদায় শাহাদাতবার্ষিকী পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।