জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বন্দর থানা যুবদলের সভা


thenewsexpress24 প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন / ১০০০
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বন্দর থানা যুবদলের সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা।

রোববার (২৫ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরের ১১ নং ওয়ার্ডের তল্লা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মনির হোসেন সরদার।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম খন্দকার, বন্দর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আশাবুদ্দিন, ২৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি মিজানুর রহমান, ২৬ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ২৪ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার, থানা যুবদল নেতা কাজী সোহাগ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ জিয়াউর রহমানের আদর্শ ও আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তার শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানান।